ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / 408 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

এহসানুল হক রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি || মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০১ মে) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শহরের মসজিদ রোডস্থ ভূইয়া ম্যানশনের(৫ম)তলায় নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। যুগ্ম-সাধারন সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয়, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মুজিবুর রহমান খান, জিটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আল মামুন, জাগো নিউজের জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি, গণ মুক্তির জেলা প্রতিনিধি মো. সামিউল আহমেদ, দ্য ফ্রন্টিয়ারের বার্তা সম্পাদক রুদ্র মুহম্মদ ইদ্রিস, সাংবাদিক শাহাদাৎ হোসেন সোহেল প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আধুনিকতার ছোয়ায় সংবাদ কর্মীদের কাজের পরিধি বেড়েছে৷ কিন্তু আগের মতোই জেলায় কর্মরত জাতীয় মিডিয়ার প্রতিনিধিদের বেতন বৈষম্য রয়ে গেছে। এসময় বক্তারা স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত কর্মীদের শ্রম অধিকার আদায়ে কিছু দাবি উত্থাপন করেন।

দাবি গুলো হচ্ছে, জেলার স্থানীয় দৈনিক ও অনলাইনে কর্মরত কর্মীদের নিয়োগ পত্র প্রদান, সাপ্তাহিক ছুটি ও সকল উৎসবে ভাতা প্রদানের দাবি। এছাড়াও জেলায় কর্মরত জাতীয় মিডিয়ার প্রতিনিধিদের ৯ম ওয়েজবোর্ড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়েছেন বক্তারা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

প্রকাশের সময় : ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩