ঢাকা
,
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ
অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা
কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব
টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান
মৌলভীবাজারে গাঁজার গাছসহ দোকানী আটক
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৭:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / 418 বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ফিরোজ মিয়া (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে। অদ্য শনিবার (১০ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে মৌলভীবাজার সদর উপজেলাধীন ০২ নং মনুমুখ ইউনিয়নের পশ্চিম সাধুহাটি গ্রামের বান্দের বাজারের বাসিন্দা ফিরোজ মিয়ার চায়ের দোকানের পেছনে বিক্রির উদ্দেশ্যে গাঁজার চাষ করা হয়েছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সদর মডেল থানার এসআই মোঃ মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশ ঘটনাস্থল থেকে দোকান মালিক মোঃ ফিরোজ মিয়াকে আটক করে। পরে ফিরোজ মিয়ার দেয়া তথ্য মতে চায়ের দোকানের পেছন থেকে একটি গাঁজার গাছ জব্দ করা হয়।
আটককৃত ফিরোজ মিয়া বিক্রির উদ্দেশ্যে এই গাঁজার গাছ রোপন করেছে মর্মে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেন। আটককৃত ফিরোজ মিয়া পশ্চিম সাধুহাটি গ্রামের মৃত নসুম উল্লাহর ছেলে।
এই ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৮(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে রাতে যোগাযোগ করলে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মোঃ হারুনুর রশিদ চৌধুরী, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি গাঁজার গাছ রুপন করে বিক্রির উদ্দেশ্যে জবানবন্দী দেন। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ট্যাগস :




























