ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজপথের রাজনীতির চেয়ে সংসদকে গুরুত্ব দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নায়িকা কে? শাকিবের নতুন সিনেমা নিয়ে গুঞ্জনের ইতি টানলেন প্রযোজক মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, কতটা বাড়ছে ক্যান্সারের আশঙ্কা? ঢাকার কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানি তারকা হাসান রহিম হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়েই চলেছে, আরও ৩ শিশুর মৃত্যু প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে ফের সাফ সভাপতির আসনে কাজী সালাহউদ্দিন বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর আহ্বান জেলা ছাত্রদল সভাপতিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ৪১টি দুধের সবকটিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক নবীনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজপথের রাজনীতির চেয়ে সংসদকে গুরুত্ব দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জাতীয় সংসদই রাজনৈতিক বিতর্ক, মতবিনিময় ও সমস্যার সমাধানের সর্বোচ্চ প্রতিষ্ঠান। সংসদের পরিবর্তে রাজপথকে বেশি প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন এবং বিশেষ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করতে চাই এবং জাতীয় সংসদকে একটি কার্যকর সংসদীয় সংস্কৃতির ধারায় এগিয়ে নিতে চাই, তখন দেখা যায় কেউ কেউ সংসদের চেয়ে রাজপথকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। সংসদের ছোটখাট বিষয়কে রাজপথে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থিরতা ও বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

রাজপথের রাজনীতির চেয়ে সংসদকে গুরুত্ব দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

প্রকাশের সময় : ১০:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬