ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“রোনালদোর কান্নায় হৃদয় ছুঁয়েছে কোহলির”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 425 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রোনালদোর কান্নায় হৃদয় ছুঁয়েছে কোহলির|

এ সময়ের অন্যতম সেরা ফুটবলার হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রাজিলের নেইমার আর ফ্রান্সের এমবাপ্পে।

বিশ্ব ফুটবলের এই তারকাদের মধ্যে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির পছন্দ পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

গত শনিবার রাতে কাতারের আল থুমামা স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুসলিম দেশ মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পর্তুগাল।

কোচের কারণেই মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হারে পর্তুগাল। রোনালদোর মতো তারকা ফুটবলারকে প্রথম একাদশে রাখেননি কোচ। যার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে।

দ্বিতীয়ার্ধে রোনালদোকে মাঠে নামানো হলেও তার আগেই গোল খেয়ে পিছিয়ে পড়ে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করতে না পারায় বিশ্বকাপ থেকে ছিটকে যায় পর্তুগিজরা।

দলের বিদায়ে কান্নায় ভেঙে পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে সান্তনা দিয়ে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রামে লিখেছেন- শিরোপা না থাকলেও তুমি (রোনালদো) ফুটবল এবং বিশ্বের ক্রীড়াপ্রেমীদের জন্য যা করেছো, তা কেউ কোনোদিন ভুলবে না। ভক্তদের প্রতি তোমার যা ‘ইমপ্যাক্ট’ তা কোনো শিরোপা দিয়েই ব্যাখ্যা করা যাবে না। এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ। যে প্রতিটা মুহূর্ত আত্মনিবেদন নিয়ে খেলে, তিনি সব খেলোয়াড়ের সত্যিকারের অনুপ্রেরণা। আমার চোখে তুমি সর্বকালের সেরা।’

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড- দুটোই রোনালদোর দখলে। পর্তুগালের জার্সিতে ১৯৬ ম্যাচে করেছেন ১১৮ গোল। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“রোনালদোর কান্নায় হৃদয় ছুঁয়েছে কোহলির”

প্রকাশের সময় : ০৩:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২