ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওয়াদা থেকে সরে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির নাম-ঠিকানা বদলে ৯৩ পরিচয়, ধরা পড়লেন নেত্রকোনার রবিউল শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী ‎লং মার্চের সমর্থনে গঙ্গাচড়ায় মিছিল, উঠল নানা দাবি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসাই যথেষ্ট নয়, ‘ইনভেস্ট’ করতে হয়: বর্ষা শেখ হাসিনা ফিরলে ‘কিছু হবে না’—মন্তব্যের পর সরানো হলো সেই ওসিকে সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান  সহকর্মী যত কাছেরই হোক, এই কথাগুলো ভুলেও শেয়ার করবেন না

‎লং মার্চের সমর্থনে গঙ্গাচড়ায় মিছিল, উঠল নানা দাবি

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 24 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে ঘোষিত ঢাকা-রংপুর লং মার্চকে স্বাগত জানিয়ে রংপুরের গঙ্গাচড়ায় মিছিল করেছে ১১ দলীয় ঐক্য।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেতগাড়ী বাজারের ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেতগাড়ী জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

‎মিছিলে নেতৃত্ব দেন বেতগাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. শাহ আলম। পরে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন তিনি।

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া শাখার সাবেক আমির মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, বেতগাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মুনিম ও এনসিপি নেতা মো. জীবন।

‎সমাবেশে বক্তারা দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির প্রতিবাদ জানান। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি ও সারের সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি তুলে ধরেন।

‎মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

এই নিউজটি শেয়ার করুন

‎লং মার্চের সমর্থনে গঙ্গাচড়ায় মিছিল, উঠল নানা দাবি

প্রকাশের সময় : ০৮:৩৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬