ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লাইভে এসে অপু বললেন, ‘আমার নাচতে ইচ্ছে করছে’

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ৪৯৫ বার পড়া হয়েছে
৯৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এখন মালয়েশিয়ায় রয়েছেন। শোতে অংশ নিতেই তার সেখানে যাওয়া।

রবিবার (২৩ অক্টোবর) সেখানকার একটি শো থেকে ফেসবুক লাইভে আসেন অপু। তাতে দেখা যায়, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটি স্টেজে গাইছেন মনির খান ও আঁখি আলমগীর। আর সেই গানের সঙ্গ নেচে-গেয়ে মজা করছেন অপু। তার সঙ্গে আছেন নায়িকা আঁছল ও তার স্বামী সৈয়দ অমি।

মনির-আঁখির পরিবেশনাটিতে অপু এতটাই মুগ্ধ হন যে এক পর্যায়ে লাইভে বলেন, ‘আমার নাচতে ইচ্ছে করছে।’
‘ঈশা খান’ সিনেমার দৃশ্যে ডি এ তায়েবের সঙ্গে অপু বিশ্বাস

লাইভে দেখা যায়, অপু বিশ্বাস ও আঁচল দুজন মিলে গানটি দারুণ উপভোগ করেন। গানটির সঙ্গে নাচেন, মজার সব অঙ্গভঙ্গি করেন। অপুর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই শোর লাইভ চলে ৩২ মিনিট ধরে। পুরো সময় জুড়েই নায়িকাকে শোটি উপভোগ করতে দেখা যায়।

উল্লেখ্য, সবশেষ গত ৩০ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঈশা খান’। বাংলার বারো ভূঁইয়াদের নেতা ঈশা খান এবং তার সময়ের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন দয়াল রহমান। এতে ঈশা খানের চরিত্রে অভিনয় করছেন তায়েব। তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

লাইভে এসে অপু বললেন, ‘আমার নাচতে ইচ্ছে করছে’

প্রকাশের সময় : ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২