ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

লাখ টাকায় পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:২৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / 661 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: স্বচ্ছ পলিব্যাগে মোড়ানো ছিল নতুন আর রঙিন কাপড়গুলো। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আজ সেই সব কাপড়ের রঙ কালো। আবার কিছু কাপড় পুড়ে ছাই। পরশুও ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে যে বাজার ছিল জমজমাট আজ সেখানে ধ্বংসস্তুপ আর হাহাকার। করোনা আর যুদ্ধের কারণে গত কয়েক বছর ধরে এমনিতেই ব্যবসায়ে ভাটা। এ বছর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় থাকলেও আগুন যেন মরার উপর খাঁড়ার ঘা হয়েছে ব্যবসায়ীদের। যেন আর কিছুই অবশিষ্ট নেই। এ অবস্থায় ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছেন তারকা, রাজনীতিবিদ থেকে আমজনতা পর্যন্ত।

তারই ধারাবাহিকতায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া একটি লুঙ্গি লাখ টাকায় কিনে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন দেশের সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান।

বুধবার (৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ। বিদ্যানন্দের পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হল-

‘জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়, ‘বঙ্গবাজারের কাপড়ে বড় হইছি। আর তাদের বিপদে একটা কাপড় কিনতে পারবো না’?”

‘নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।’

এদিকে গতকালের আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত অনুদান দেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

লাখ টাকায় পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

প্রকাশের সময় : ১০:২৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩