ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা

“শাকিব খানের আগেই দর্শক আমার সিক্স প্যাক দেখবে: রাজ রীপা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৩৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 403 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক || শাকিব খানের আগেই দর্শক আমার সিক্স প্যাক দেখবে: রাজ রীপা।

ঢালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী রাজ রীপা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মুক্তি’ সিনেমা। এতে সিক্স প্যাক দেখা যাবে নায়িকার। এই সিনেমার মাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি!

সোশ্যাল মিডিয়ায় শাকিবের পাশাপাশি নিজের একটি ছবি পোস্ট করে রাজ রীপা লিখেছেন, ‘শের খান’ সিনেমার জন্য শুভকামনা। কিন্তু শের খানের আগে মুক্তি তার সিক্স প্যাক নিয়ে হাজির হবে। চ্যালেঞ্জটা না হয় প্রিয় হিরো সুপারস্টারের সঙ্গেই নিলাম।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে নায়িকা জানান, শুনলাম ‘শের খান’ সিনেমায় শাকিব খান সিক্স প্যাক নিয়ে আসছেন, তাই চ্যালেঞ্জটা তার সঙ্গেই নিয়েছি।

তিনি যোগ করেন, ‘শের খান’-এর আগেই আমার ‘মুক্তি’ সিনেমাটি রিলিজ পাবে। এতে আমার সিক্স প্যাক দেখা যাবে। যেহেতু আমার সিনেমাটি আগে রিলিজ হবে, তাই দর্শক আমার সিক্স প্যাক আগে দেখবে- সেটাই বলতে চেয়েছি।

রাজ রীপা বলেন, ‘মুক্তি’ নারীকেন্দ্রিক সিনেমা। এই সিনেমার জন্য আমার লাইফের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। একটি চরিত্র হয়ে উঠতে পাগলের মতো দৌঁড়েছি।

সিনেমার গল্প প্রসঙ্গে নায়িকা জানান, আমাদের সমাজে নারীরা প্রতিধাপে বিপদের মুখে পড়ে। প্রতিটি সেক্টরে থাকে নানা সীমাবদ্ধতা। এই প্রতিবন্ধকতার ফলে কী ঘটে, কী ঘটতে পারে সেটিই পর্দায় দেখা যাবে।

২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রীপা। তার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“শাকিব খানের আগেই দর্শক আমার সিক্স প্যাক দেখবে: রাজ রীপা”

প্রকাশের সময় : ০৭:৩৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২