ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রুটি খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু, প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রীর প্রবাস জীবন ফেলে কৃষিতে সফল আনসার মিয়া; শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা একটি মাছেই ভাগ্য খুলল জেলেদের, ২২ কেজির দাতিনার দাম আড়াই লাখ সাপ মারতে বেজি এনে বিপাকে জাপান, নির্মূল করতেই কেটে গেল ৪৫ বছর জোড়া খুনের দায়ে নোয়াখালীতে একজনের ফাঁসির রায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি বনাঢ্য আয়োজনে পালিত নবীনগরে লাথির আঘাতে পল্লী চিকিৎসকের মৃত্যু, অভিযুক্ত ভাবি ধর্ম আলাদা, বন্ধুত্ব নয়—বন্ধুর জানাজায় বাকরুদ্ধ প্রদীপ ভাইয়ে ভাইয়ে বিরোধে তালাবদ্ধ কলেজ, ১৬ বছর পর খুলল দ্বার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, চাওয়া হলো তফসিল স্থগিত

শাড়ি কিনে আইনি ঝামেলায় তানজিন তিশা, হাজিরা আদালতে

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতে হাজির হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা করবেন এবং এর মূল্য পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে পরে শাড়িটির মূল্য পরিশোধ না করে যোগাযোগও বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন আদালত। পরে ডিবির দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত এবং তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শাড়ি কিনে আইনি ঝামেলায় তানজিন তিশা, হাজিরা আদালতে

প্রকাশের সময় : ০২:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬