ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু

শ্রীমঙ্গলে গলা কাটা শিশুর লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / 398 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউপির সাইটুলা গ্রামের আবুল হোসেনের শিশুপুত্র মাহিন মিয়ার গলাকাটা লাশ পাওয়া গেছে।
অদ্য শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ফসলি জমিতে তার লাশ পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত থেকে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এলাকায় মাইকিং করা হয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম, এসআই তীথংকর দাস ও সুব্রত চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই তীথংকর দাস মরদেহ’র সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে, ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে গলা কাটা শিশুর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩