ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার

সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে -কাজী মামুন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / 436 বার পড়া হয়েছে

মোঃ আলমগীর খন্দকার, প্রতিদিনের পোস্ট: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মুখপাত্র ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনূর রশিদ বলেছেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ নির্বাচনে অংশ গ্রহণ করবে জাতীয় পার্টি। নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি হউক ফেব্রুয়ারি হউক, প্রস্তুত আছে জাতীয় পার্টি। তবে একটি অবাধ গ্রহনযোগ্য নির্বাচন করার সকল প্রস্তুতি নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেন। এসময় তিনি আরও বলেন, জাতীয় পার্টি সন্ত্রাস নৈরাজ্যের রাজনীতি বিশ্বাস করে না।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত দলীয় কার্যলয়ে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টি সভাপতি রজব আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মৃধা, উপজেলা যুব সংহতি আহবায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মহসিন রানা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ। বিশেষ এই বর্ধিতসভায় জাতীয় উপজেলা ও পৌরসভা সহ প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে -কাজী মামুন

প্রকাশের সময় : ০১:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩