ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

সন্তানের কথা ভেবে অনেক কিছুই বলা যায় না : শাকিব খান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৫৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 524 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। সন্তানের কথা ভেবে অনেক কিছুই বলা যায় না : শাকিব খান।

শাকিব খান ও বুবলীর মাঝে যে এখন কোনো সম্পর্ক নেই সেটা অনেকটা ‘ওপেন সিক্রেট’ বিষয়। মাঝে যদিও বুবলী ভিন্ন সুরে কথা বলে বিষয়টা হালকা করতে চেয়েছিলেন। আখেরে, ‘যা রটে তার কিছুটা হলেও বটে’— তা-ই যেন বুঝিয়ে দিলেন ঢালিউড শীর্ষ নায়ক।

এই দুই তারকার এখনও বিবাহ বিচ্ছেদ না হলেও, কোনো সম্পর্ক নেই— তার ইঙ্গিত মিলল শাকিব খানের কথাতেই। তিনি বলেন, ‘একসময় মানুষ আমাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে এমনিতেই জেনে যাবে। এটাতো এমনিতেই মানুষের বোঝা উচিত এই দূরত্বের কথা।’

দেশের একটি জাতীয় দৈনিকে বুবলীর সঙ্গে সম্পর্ক এখনও আছে কি না, এমন প্রশ্নে শাকিব খানের উত্তর, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই সেটা যারা সবকিছু দেখেও না দেখার এবং বুঝেও না বোঝার ভান করে, আমি সময়মতো তা সবাইকে বুঝিয়ে দেব!’

তিনি আরও বলেন, ‘বুবলীর সন্তানের কথা কি আমি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে তিনি সেটা প্রকাশ করেননি। আমি তো তার মুখ বন্ধ রাখতে বলিনি। মাঝে নিজে অনেক কিছু করেছে সে। সব খবরই তো আসে আমার কানে। থাক সেইসব কথা।’

shakib

কেন চুপ থাকছেন, সব কিছু কেন পরিষ্কার করছেন না? এ ব্যাপারে স্বভাবসুলভ ভঙ্গিতে শাকিব যোগ করেন, ‘আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। তার কথা ভেবে অনেক কিছু বলতে পারি না। আগামীতে আমার সন্তানের খারাপ কিছু হোক, সেটাও চাই না। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই।’

প্রসঙ্গত, শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই। সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সন্তানের কথা ভেবে অনেক কিছুই বলা যায় না : শাকিব খান

প্রকাশের সময় : ০৮:৫৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২