ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ধামইরহাটে ভ্রামামান আদালতে এক যুবকের তিন মাস কারাদণ্ড  চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হামে নতুন করে ১ রোগী হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ‎১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের নুরুল গ্রেপ্তার যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত শ্রীমঙ্গলে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর বিজিবির জালে নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 15 বার পড়া হয়েছে

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

‎সমাবেশে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপন। বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম সোনা, যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, আসাদুজ্জামান আজাদ ও তপন কুমার রায়, গজঘণ্টা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডা. জালাল শাহ, লক্ষ্মীটারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ, আলমবিদিতর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বুলু মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

‎সভাপতির বক্তব্যে সাজু আহমেদ স্বপন বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা জনগণ মেনে নেবে না। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করে এমন যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

‎শাহিন আলম সোনা বলেন, জনগণের অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। কোনো মহল যদি পরিকল্পিতভাবে সন্ত্রাস বা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে মাঠে থাকার আহ্বান জানান।

‎সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা অস্থিতিশীলতা কাম্য নয়। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎পরে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল

প্রকাশের সময় : ০৭:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬