ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

সিনেমাটি একা দেখলেই লাখ টাকা পুরস্কার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / 711 বার পড়া হয়েছে

মজার এক ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাদের সিনেমা ‘জিন’। এই সিনেমায় জুটি বেঁধে পর্দায় আসছেন সজল নূর ও পূজা চেরী।

ভৌতিক গল্পে বানানো সিনেমাটি কেউ একা দেখে ভয় জয় করার সাহস দেখালেই সেই দর্শকের পাবেন এক লাখ টাকা।

শনিবার (৮ এপ্রিল) জাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ঘোষণায় বলেছে, জিন সিনেমা একা দেখতে পারলেই এক লাখ টাকা পুরস্কার। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সঙ্গে আলোচনা হলো। সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেয়া হলো, কেউ একা একটি হলে বসে ‘জিন’ সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে। সেখানে কেউ রাজি হয় নাই।’

এরপর চ্যালেঞ্জ ছুড়ে জাজ বলে, ‘আপনি কি পারবেন ‘জিন’ সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।’

জাজের ঘোষণায় আরও বলা হয়েছে ‘ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয়, হলের বাইরে একটি অ্যাম্বুলেন্স থাকবে, যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে, যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ এক লাখ টাকা দেবে এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দেবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সিনেমাটি একা দেখলেই লাখ টাকা পুরস্কার

প্রকাশের সময় : ১১:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩