ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুযোগ থাকলে অবশ্যই শাকিব খানের সঙ্গে কাজ করব : সুবাহ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:৩০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ৪৭৮ বার পড়া হয়েছে
১০৩

বিনোদন ডেস্ক, প্রতিদিনের পোস্ট: নায়িকারা প্রতিষ্ঠিত হওয়ার জন্যই শাকিব খানের কাছে আসেন বলে মন্তব্য করেছেন সুবাহ। তার সঙ্গে অভিনয় করে ওই সব নায়িকা প্রতিষ্ঠিত হচ্ছেন বলেও মন্তব্য করেছেন ‘বসন্ত বিকেল’ সিনেমার অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ।

তিনি আরও বলেন, শাকিব খান আমাদের দেশের একটি সম্পদ ও সুপারস্টার।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘বসন্ত বিকেল’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সুবাহ বলেন, শাকিব খানের কাছে যারা যাচ্ছেন তারা জেনে-বুঝেই যাচ্ছেন, নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। এমন তো না শাকিব খান তাদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান যাদের বিয়ে করছেন বা সন্তান আসছে, তাদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না। তাদের সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে, সুপারস্টার বানিয়ে জীবন যাপন করছেন।

শাকিব প্রসঙ্গে সুবাহ আরও বলেন, আমি দর্শকের জায়গা থেকে বলছি, সেই মেয়েগুলো বা সেই আর্টিস্টগুলো― তাদের তো জোর করে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে কিছু করা হচ্ছে না। তারা তো নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। আবার দর্শক শাকিবকে ভিকটিম বানাচ্ছেন। আমি মনে করি, দোষ থাকলে দুজনেরই আছে।

শাকিবের সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে সুবহা বললেন, শাকিব খান যে ধরনের গল্পে কাজ করেন, নির্মাতা যদি মনে করেন এখানে আমার কাজ করার সুযোগ আছে, নির্মাতার যদি চাহিদা থাকে তাহলে কাজ করব।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সুযোগ থাকলে অবশ্যই শাকিব খানের সঙ্গে কাজ করব : সুবাহ

প্রকাশের সময় : ১০:৩০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২