ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেপারেশন’ শেষে বদলে গেল পরীমণির মুড, আনন্দে মাতলেন নায়িকা নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপির বিক্ষোভ পর্তুগালে ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে গুনতে হবে জরিমানা কালীগঞ্জে জামালপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল পাঁচদোনায় সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত প্রবাসীদের পাঠানো অর্থে বাড়ল প্রবৃদ্ধি, ১৩.৬ শতাংশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

সেপারেশন’ শেষে বদলে গেল পরীমণির মুড, আনন্দে মাতলেন নায়িকা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 7 বার পড়া হয়েছে

শেষ হলো জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীত ও গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এর শুটিং। গতকাল এর শুটিং শেষ হওয়ার পরপরই পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশ করে বিষয়টি জানান। এ সময় কাজটি নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেন এই অভিনেত্রী।

সেখানে তিনি বলেন, অবশেষে শেষ হয়েছে আমাদের ‘সেপারেশন’। খুব ভালো একটি কাজ হয়েছে। আমি নিজেও খুব এক্সাইটেড আছি এটি দেখার জন্য। আশা করছি মুক্তির পর দর্শকদের ভালো লাগবে আমাদের এই কাজটি। এখানে বলে রাখা ভালো ,‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে এটি পরীর তৃতীয় কাজ।

নতুন এই কাজটিতে পরীমণির সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ‘সেপারেশন’-এ যুক্ত হওয়ার খবরটিও নিজেই জানিয়েছিন পরীমণি।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় সম্পন্ন হয়েছে ওয়েব ফিকশনটির শুটিং। তবে গল্প কিংবা চরিত্র নিয়ে এখনও নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর ফলে ‘সেপারেশন’-এ পরীমণিকে ঠিক কোন ধরনের চরিত্রে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমণির আগের কাজগুলোর সাফল্যের কারণে নতুন এই ফিকশন নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। ‘সেপারেশন’ মুক্তি পাবে আইস্ক্রিন প্ল্যাটফর্মে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সেপারেশন’ শেষে বদলে গেল পরীমণির মুড, আনন্দে মাতলেন নায়িকা

প্রকাশের সময় : ১০:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬