ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর

“সৌদিতে ‘হা.মলা পরিকল্পনার’ খবরকে ভুয়া বলল ইরান”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 460 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || সৌদিতে ‘হা.মলা পরিকল্পনার’ খবরকে ভুয়া বলল ইরান।

সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইরান হা.মলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটিকে ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরান।

ওয়াল স্ট্রিটের প্রতিবেদনের ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ‘এটি ভিত্তিহীন অভিযোগে ভরপুর।’

প্রকাশিত প্রতিবেদনটিতে ওয়াল স্ট্রিট দাবি করেছে, সৌদি আরবের গোয়েন্দারা ইরানের হা.মলার পরিকল্পনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের অবহিত করেছেন।

হা.মলার পরিকল্পনার দাবিটি পুরোপুরি অস্বীকার করে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, এ রকম ভুয়া খবর কিছু পশ্চিমা ও ইহুদিবাদীরা তৈরি করেছে। তারা ইরানের বিরুদ্ধে বিরূপ চিত্র তৈরি করতে চায় এবং বর্তমান বিশ্বের সঙ্গে ইরানের যে ভালো সম্পর্ক রয়েছে, সেটি তারা ধ্বংস করে দিতে চায়।

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য জানানোর পর যুক্তরাষ্ট্র ও অন্যান্য প্রতিবেশি দেশগুলো তাদের সেনাবাহিনীকে সতর্কতামূলক অবস্থানে রেখেছে।

এর আগে মঙ্গলবার ইরানকে হুঁশিয়ার করে দিয়ে যুক্তরাষ্ট্র জানায়, যদি সৌদি আরবের ওপর কোনও হা.মলা হয়, তাহলে যুক্তরাষ্ট্র এগিয়ে আসতে কোনো দ্বিধা করবে না।

এই নিউজটি শেয়ার করুন

“সৌদিতে ‘হা.মলা পরিকল্পনার’ খবরকে ভুয়া বলল ইরান”

প্রকাশের সময় : ০৯:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২