ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

হাসপাতালে আমির খানের মা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৪৬০ বার পড়া হয়েছে
১৩৩

বিনোদন ডেস্ক || হাসপাতালে আমির খানের মা।

বলিউডের তারকা অভিনেতা আমির খানের মা জিনাত হুসেইন অসুস্থ। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দীপাবলির সময় থেকেই চিকিৎসাধীন তিনি।

রোববার (৩০ অক্টোবর) রাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অসুস্থ হওয়ার আগে দীপাবলি উপলক্ষে আমিরের পাঁচ গনির বাংলোয় গিয়েছিলেন জিনাত। সেখানেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। তাহির হুসেইন এবং জিনাতের সন্তান আমির। তার এক ভাইও আছে। নাম ফয়জল খান।

চলতি বছরের জুন মাসে ঘটা করে মায়ের জন্মদিন পালন করেন অভিনেতা। তার সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ রাও খান। জন্মদিনের একটি ভিডিওতে তাদের সঙ্গে দেখা যায় জিনাতকেও।

মা যে তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, তা এই মাদার্স ডে তেই জানিয়েছিলেন আমির। এক সাক্ষাৎকারে মা সম্পর্কে বলতে গিয়ে আমির বলেছিলেন, মা-ই আমার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন। আমি যখন বড় হচ্ছিলাম তখন তিনিই ছিলেন আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। তারপর থেকে আজও সেই অনুভূতি বদলায়নি।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

হাসপাতালে আমির খানের মা

প্রকাশের সময় : ০৫:০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২