হাসপাতাল দখলমুক্তের দাবিতে বিনিয়োগকারীদের সংবাদ সম্মেলন
- প্রকাশের সময় : ১১:৫৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আধুনিক হাসপাতাল দখলমুক্ত করে প্রকৃত মালিক ও বিনিয়োগকারীদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন হাসপাতালের মালিকানা দাবি করা বিনিয়োগকারীরা। এ দাবিতে রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় বসুরহাট বাজারের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা।
তারা অভিযোগ করেন, বাবু অরবিন্দ গং এর কাছ থেকে বায়না ও ক্রয় চুক্তির মাধ্যমে বসুরহাট আধুনিক হাসপাতাল ক্রয়ের পরও তাদের কাছে প্রতিষ্ঠানটির দখল বুঝিয়ে দেওয়া হয়নি। বরং বিভিন্নভাবে হয়রানি ও সময়ক্ষেপণ করা হচ্ছে।
লিখিত বক্তব্যে তারা দাবি করেন, ২০২৫ সালের ২৪ আগস্ট বসুরহাট আধুনিক হাসপাতাল নিয়ে একটি বায়নানামা চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তির আওতায় তারা মোট ২ কোটি ১৩ লাখ টাকা পরিশোধ করেছেন বলে দাবি করেন। পরবর্তীতে ২০২৬ সালের ৩০ জানুয়ারি ক্রয় চুক্তি সম্পাদিত হয়েছে বলেও তারা জানান।
তাদের অভিযোগ, চুক্তি সম্পাদনের পরও হাসপাতালটির দখল বুঝিয়ে না দিয়ে নানা ধরনের জটিলতা সৃষ্টি করা হচ্ছে। এতে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে হাসপাতালের বর্তমান দখল ও ব্যবস্থাপনা নিয়ে ডা. ইমরোজসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা আগামী ১৪ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানটি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে বসুরহাট আধুনিক হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রফিক উল্যাহ-চেয়ারম্যান, ডাঃ মোঃ আমিরুল ইসলাম-ভাইস চেয়ারম্যান, ডাঃ বিবি তাহেরা সনিয়া-ভাইস চেয়ারম্যান, এ.এন.এম জাফর ইমাম-এমডি, আতোয়ার হোসেন পাভেল-ডিএমডি, ইঞ্জি. মোঃ তাওহীদুল ইসলাম-ডিএমডি, মোঃ নজরুল হুদা- ডিরেক্টর, ফাইন্যান্স, মোঃ ছালাউদ্দিন হেলাল-ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্স ফাইন্যান্স, মোঃ মাহবুবুর রশিদ আল মামুন-ডিরেক্টর, অ্যাডমিন, মোঃ জসিম উদ্দিন-ডিরেক্টর, মোঃ সাইফ উল্যাহ সোহাগ-ডিরেক্টর, মোঃ আবদুল হাই পারভেজ-ডিরেক্টর, ইশতিয়াক আহমেদ ফারহান- ডিরেক্টর, মেজবাহ উদ্দিন আহাম্মদ চৌধুরী-ডিরেক্টর






















