ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা

“২০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 294 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ২০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর|

ভারতের উত্তরপ্রদেশে পুলিশের জব্দ করা প্রায় ২০০ কেজি খেয়ে ফেলেছে ইঁদুর। গতকাল বুধবার জব্দ করা গাঁজা আদালতের কাছে উপস্থিত করার নির্দেশ দেওয়া হলে রাজ্য পুলিশ এ তথ্য জানায়।

এ ঘটনায় দেশটিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খোদ উত্তরপ্রদেশের আদালতও বলেছে, ‘ইঁদুর ক্ষুদ্র প্রাণী এবং তাদের পুলিশের ভয় নেই। ইঁদুরের হাত থেকে মাদক রক্ষা করা কঠিন
এদিন আদালতের বিচারক সঞ্জয় চৌধুরী তিনটি মামলার কথা উল্লেখ করেন, যেসব মামলায় ইঁদুর গাঁজা ধ্বংস করেছে বলে জানিয়েছে পুলিশ।

এক আদেশে তিনি বলেন, ‘আদালত পুলিশকে জব্দ করা মাদক প্রমাণ হিসাবে উপস্থাপন করতে বললে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১৯৫ কেজি গাঁজা ইঁদুর ‘ধ্বংস’ করে ফেলেছে।’

এ ছাড়া ৩৮৬ কেজি গাঁজার বিষয়ে দায়ের করা অপর এক মামলায় পুলিশ আদালতের কাছে প্রতিবেদন দাখিল করেছে। সেখানেও পুলিশ উল্লেখ করেছে, ‘কিছু গাঁজা ইঁদুর খেয়ে ফেলেছে।’

বিচারক আরও বলেন, পুলিশের জব্দ করা প্রায় ৭০০ কেজি গাঁজা পড়ে ছিল মথুরা জেলার থানায়। আর এসব গাঁজাও রয়েছে ইঁদুরের আক্রমণের ঝুঁকিতে।

বিচারক বলেন, ‘ইঁদুর অত্যন্ত ক্ষুদ্র প্রাণী হওয়ায় তা মোকাবিলায় পুলিশের অভিজ্ঞতা নেই। জব্দ করা গাঁজা ইঁদুরের হাত থেকে রক্ষা করার একমাত্র উপায় ছিল গবেষণাগার এবং বিভিন্ন ওষুধ সংস্থার জন্য নিলামে তোলা। নিলামে বিক্রি হওয়া অর্থ সরকারের কোষাগারে যায়।

তবে মথুরা জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এমপি সিং সাংবাদিকদের জানান, আশপাশের বিভিন্ন থানায় সংরক্ষিত কিছু গাঁজা ভারী বৃষ্টিপাতের কারণে নষ্ট হয়েছে এবং সেগুলো ইঁদুর খেয়ে ফেলেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে পুলিশের এক গুদাম থেকে আধা টন গাঁজা উধাও হয়ে যাওয়ার ঘটনায় ইঁদুরকে দায়ী করার পর আর্জেন্টিনায় ৮ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“২০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর”

প্রকাশের সময় : ০৪:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২