নবীনগরে অজ্ঞাত মহিলার লা’শ উদ্ধার
- প্রকাশের সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / ২৬১ বার পড়া হয়েছে
মো. আলমগীর খন্দকার: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত মহিলার (৪০) লা’শ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার আলিয়াবাদ উত্তর-পশ্চিমপাড়ার রাস্তার পূর্ব পাশের মুরতুজ আলীর পুকুরের কচুরিপানায় অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় পরনে সালোয়ার কামিজ ও পায়ে জুতা পরিহিত ছিলো।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপালপুর টু মাঝিকাড়া রোডে ছাত্রছাত্রীরা চলাচলের সময় ডোবার কচুরিপানায় ভাসমান অবস্থায় অর্ধগলিত একটি লা’শ দেখতে পায়। স্থানীয় এলাকাবাসী জানতে পেরে পুলিশে খবর দেয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, খবর পেয়ে পুলিশ লা’শ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লা’শ ম’র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবীনগর থানায় একটি অপমৃ’ত্যু মামলা করা হয়েছে।























