ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

‘অটোচালক হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায়’

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / 429 বার পড়া হয়েছে

মো. আলমগীর খন্দকার, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার অটোরিকশা চালক শরীফুল হ;ত্যা মামলায় ৩ জনকে মৃ:ত্যু’দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ শারমীন নিগার এই রায় প্রদান করেন।
এছাড়াও আদালত এই মামলায় দুজনকে বেকসুর খালাস প্রদান করেছেন৷

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার বাঞ্ছারামপুর
উপজেলার জয়কালিপুরের শাহ আলম শেখের ছেলে সজিব মিয়া (২৫) একই এলাকার মতিন মিয়ার ছেলে মো. কবির হোসেন (২২) ও লিটন মিয়ার ছেলে মো. মনির হোসেন (২৫)। রুবেল ও আব্দুল
আওয়াল নামের দুইজন আসামি এই মামলা থেকে খালাস পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের
পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ মার্চ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার
জয়নগর গ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার ছেলে
অটোরিকশা (বিভাটেক) চালক মো. শরীফুল
ইসলামকে হত্যা করে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা।
এ সময় তার অটোরিকশাটিও নিয়ে যায় তারা। এই
ঘটনায় নিহতের বাবা এরশাদ মিয়া অজ্ঞাত আসামি
করে হ’ত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় পুলিশ হ’ত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে
গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিরা
নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায়
পৃথক পৃথক জবানবন্দি দেন। পুলিশ দীর্ঘ
তদন্তের পর ৫ জনের নাম উল্লেখ করে আদালতে
চার্জশিট প্রদান করে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ
আদালতের বিচারক শারমিন নিগার স্বাক্ষ্য প্রমাণে
দোষী সাব্যস্ত হওয়ায় আদালতে সকল আসামির
উপস্থিতিতে ৩ জনকে মৃ’ত্যুদণ্ড এবং ২ জনকে
খালাস প্রদান করে রায় দেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

‘অটোচালক হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায়’

প্রকাশের সময় : ১১:৫২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪