ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / 221 বার পড়া হয়েছে

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে দুই দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর বেলাব নরসিংদীর আয়োজনে সোমবার ও মঙ্গলবার (২৯ ও ৩০ জানুয়ারি) উপজেলা হলরুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মাঝে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা লক্ষন কুমার রায়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমশের জামান ভূঁইয়া লিটন, বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (লাইঃ এন্ড এনঃ) মোঃ আজিজুল ইসলাম।

বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বেলাবতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪