নবীনগরে তরুণীর আত্মহত্যা
- প্রকাশের সময় : ০৪:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ১৯২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রেহেনা বেগম (১৫) নামে এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। রেহেনা ওই এলাকার আলী হোসেনের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রেহেনার মায়ের চিকিৎসার জন্য বাবা আলী হোসেন ব্রাহ্মণবাড়িয়া যায়। মেয়েটি ঘরে একা ছিল, দুপুর ১২ টার দিকে মেয়ের মা ভাত রান্না করার জন্য একই বাড়ির জামেলা বেগমকে ফোন করে। মেয়ে রেহেনাকে এই কথা জানাতে ঘরের সামনে যেয়ে দেখেন সামনের দরজা আটকানো পরে পিছনের দিকে যেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারকে জানায়। পরিবারের লোকজন এসে পুলিশকে খবর দেয়।
রেহেনার বোন নুরজাহান জানান, তার বাবা মা ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসার জন্য গেলে সে বাড়িতে একা একটি ঘরে যেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে অত্যন্ত ভালো মেয়ে ছিল, কি কারনে এমনটি করেছে আমরা বুঝতে পারছি না।
এ বিষয়ে নবীনগর থানার সাব ইন্সপেক্টর আবুল কাশেম প্রতিদিনের পোস্টকে জানান, উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






















