ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আমতলীতে জমির দখল নিয়ে সংঘর্ষ, ৫ নারী আহত!

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২০৯ বার পড়া হয়েছে
৬৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষে ৫জন নারী আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে।

স্থাণীয় সূত্রে জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে হারুন চৌকিদার ও সোনা মিয়া চৌকিদারের মধ্যে পৈত্রিক সূত্রে পাওয়া ৬৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় জমি হারুন চৌকিদারের দখলে ছিল। আজ সোমবার দুপুরে সোনা মিয়া চৌকিদার ওই জমি দখলে নিতে গেলে হারুন চৌকিদারের লোকজন এতে বাঁধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে উভয় পক্ষের ৫ নারী আহত হয়েছে। আহতরা হল হাছিনা বেগম (৫০), সুফিয়া বেগম (৮০), হনুফা বেগম (২৮), শাহিনুর বেগম (৪০) ও তানিয়া বেগম (১৯)। আহতদের স্বজনরা দ্রæত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

হারুন চৌকিদার প্রতিদিনের পোস্টকে বলেন, আমার দখলে থাকা জমি সোনা মিয়া চৌকিদার সন্ত্রাসী নিয়ে দখলে নিতে চাইলে আমরা বাঁধা দেই। ওই সময় সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে।

সোনা মিয়া চৌকিদার হামলার অভিযোগ অস্বীকার করে প্রতিদিনের পোস্টকে বলেন, জমি আমার পৈত্রিক সূত্রে পাওয়া। আমার জমি আমি ভোগ দখলে নিতে চাইলে উল্টো আমার উপর তারা হামলা করে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃনা প্রতিদিনের পোস্টকে বলেন, আহত ৫ নারীকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু প্রতিদিনের পোস্টকে বলেন, ওই বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

আমতলীতে জমির দখল নিয়ে সংঘর্ষ, ৫ নারী আহত!

প্রকাশের সময় : ০৬:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪