ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বেলাবতে বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বেগমকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

মোঃ বাদল মিয়া
  • প্রকাশের সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২০১ বার পড়া হয়েছে
৬০

মোঃ বাদল মিয়া,বেলাব (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর ন্যাপ কমিউনিষ্ট পাটির ছাত্রী ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বেগম (৭৩) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ আসর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান ও বেলাব থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন খানসহ পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় বেলাব উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বেগম শুক্রবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। কোহিনূর বেগম পাঁচ মেয়ে’সহ আত্মীয় স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা এবং বীর মুক্তিযোদ্ধা মো শামসুল হক মাষ্টারের সহধর্মিণী। উপজেলার ভাটেরচর গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। তিনি ন্যাপ কমিউনিষ্ট পাটির ছাত্রী ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর সদস্য ছিলেন।
বেলাব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি বলেন, উপজেলাতে উনিসহ চারজন বীর মুক্তিযোদ্ধা ছিল। কোহিনূর বেগম অত্যন্ত ভাল এবং দেশের সূর্যসন্তান ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমি তার মাগফেরাত কামনা করি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বেলাবতে বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বেগমকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

প্রকাশের সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪