ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নবীনগরে দিঘী থেকে দেহ বিচ্ছিন্ন দুই পা উদ্ধার

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২৩৪ বার পড়া হয়েছে
৬৮

মো. আলমগীর খন্দকার, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি দিঘীতে ভেসে উঠলো দেহ বিচ্ছিন্ন দুই পা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিটঘর গ্রামের উত্তর পাড়ার মৃত আবুল হাসেম মিয়ার বাড়ির পাশের একটি দিঘী থেকে স্থানীয়দের সহযোগিতায় দেহ বিচ্ছিন্ন দুটি পা উদ্ধার করেন দমকল বাহিনীর সদস্যরা।

স্থানীয় বাসিন্দা মো. অনিক মিয়া বলেন, রবিবার সকালে আনুমানিক ৭ টায় আমার চাচাতো ভাই পুকুরে দুটি পা দেখে আমাকে অবগত করলে আমি ঘটনা স্থলে আসি, এসে পা দুটি দেখে বুঝতে পারলাম মানুষের পা। পরে ৯৯৯ নাইনে কল করলে আধাঘন্টা পর পুলিশ ও ফায়ার সার্বিসের লোকজন এসে উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম প্রতিদিনের পোস্টকে জানান, সকালে দীঘিতে পা দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দমকল বাহিনীর সদস্যরা খবর পেয়ে উপস্থিত হয়ে অর্ধগলিত দুটি পা উদ্ধার করে৷ দমকল বাহিনীর সদস্যরা দেখছে এই দীঘিতে দেহের বাকি অংশ পাওয়া যায় কিনা। তিনি আরও জানান, সম্প্রতি সদর উপজেলায় লাগেজে মাথা ও দুই পা ছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই পা দুটি ওই মরদেহের কিনা তা এখনই বলা যাচ্ছে না। পা দুটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে।

এরআগে, গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামের একটি পুকুর পাড়ে লাগেজ উদ্ধার করে পুলিশ। সেই লাগেজে ছিল মাথা ও দুই পা বিচ্ছিন্ন থাকা একটি মরদেহ। ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে দিঘী থেকে দেহ বিচ্ছিন্ন দুই পা উদ্ধার

প্রকাশের সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪