ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাইক্রোবাসের চাপায় নারীর মৃত্যু!

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • / ১৭৯ বার পড়া হয়েছে
৬১

রাস্তা পার হতে গিয়ে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী ব্রিজ নামক এলাকায় অজ্ঞাত একটি মাইক্রোবাসের চাপায় আলেয়া (৫২) নামের এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, চুনাখালী গ্রামের মৃত্যু নব মিয়ার স্ত্রী আলেয়া বেগম ওই সড়কের পূর্ব পাশে কুকুয়া ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পুকুর থেকে হাত পা ধুয়ে মহাসড়কের পশ্চিম পাশে তার বাড়িতে ফিরে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মাইক্রোবাস আলেয়াকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনাস্থলে থাকা গ্রাম পুলিশ মোঃ নাজমুল ইসলাম রিপন জানান, দূর্ঘটনার সময় কোন প্রত্যক্ষদর্শী না থাকায় ওই সড়কে চলাচলরত কয়েকজন ইজিবাইক চালকদের কাছ থেকে জানতে পারি মাইক্রোবাসের চাপায় এক নারী নিহত হওয়ার কথা। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিচয় জানতে পেরে পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে থানায় নিয়ে যায়।

নিহত আলেয়া বেগমের ছোট ভাই আব্দুল কালাম মোল্লা বলেন, দূর্ঘটনার সময় কোন প্রত্যক্ষদর্শী না থাকায় আমরা গাড়ি বা গাড়ির ড্রাইভার কাউকেই শনাক্ত করতে পারিনি। তবে শুনেছি একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকোওয়াত হোসেন তপু দূর্ঘটনায় এক নারী নিহতের কথা স্বীকার করে বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ নিতে নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মাইক্রোবাসের চাপায় নারীর মৃত্যু!

প্রকাশের সময় : ০৮:৩৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪