ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“রিজার্ভের টাকা আপনারা গিলে ফেলেছেন: ফখরুল”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / ৪২২ বার পড়া হয়েছে
৭৫

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রিজার্ভের টাকা আপনারা গিলে ফেলেছেন: ফখরুল|

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রিজার্ভের টাকা চিবিয়ে খায়নি, গিলে ফেলেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক যুব সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পায়রায় যুক্ত হওয়া ১১ হাজার ৭২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, এই পায়রা বন্দরের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের বিরোধীরা, অর্থাৎ বিএনপি বলে যে রিজার্ভের টাকা কোথায় গেল? প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, রিজার্ভের টাকা চিবিয়ে খাওয়া হয়নি। চিবিয়ে তো খান নাই, গিলে ফেলেছেন। রিজার্ভের টাকা আপনারা গিলে ফেলেছেন।

‘রিজার্ভের টাকা পায়রা বন্দরে খরচ করা হয়েছে’ বলে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, তার জবাবে বিএনপির মহাসচিব বলেছেন, পায়রা বন্দরে খরচ করার জন্য রিজার্ভের টাকা নয়, রিজার্ভের টাকা হচ্ছে আমদানি করতে যে টাকা লাগে, তা ডলার দিয়ে পরিশোধ করবেন। রিজার্ভের টাকা হচ্ছে দেশে যখন অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেবে, তখন ক্রাইসিস ট্যাকল করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, আমরা তিনটা সমাবেশ করেই না কি মনে করছি যে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি। আমরা তিনটা সমাবেশ করেই ক্ষমতায় চলে যাচ্ছি বলে মনে করছি না। আমরা মনে করছি, তিনটা সমাবেশেই আপনাদের এত কাঁপা কাঁপি শুরু হয়েছে যে সামনের সমাবেশগুলো বন্ধ করার জন্য বাস-পরিবহন ধর্মঘট করাচ্ছেন। সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন, ‘কী নির্লজ্জ, কী কাপুরুষ আপনারা যে বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশকে বন্ধ করার জন্য আপনারা আপনাদের পেটোয়া সেই সমস্ত ইউনিয়নকে দিয়ে ধর্মঘট ডাকাচ্ছেন।

যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও খায়রুল কবির, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ মঞ্চে দুটি চেয়ার খালি রাখা হয়। একটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্যটিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রাখা হয়।

সমাবেশের আগে সকালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপর নয়াপল্টন থেকে কাকরাইলে বর্ণাঢ্য যুব শোভাযাত্রা বের হয়। সকালে শোভাযাত্রা ও বিকেলে সমাবেশ ঘিরে নয়াপল্টনের ভিআইপি সড়কে সকাল থেকেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“রিজার্ভের টাকা আপনারা গিলে ফেলেছেন: ফখরুল”

প্রকাশের সময় : ০৪:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২