সিএজি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলাবতে আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / 262 বার পড়া হয়েছে
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও ( ১২-১৪ মে) তিন দিনব্যাপী সেবা কার্যক্রম পরিচালনা উপলক্ষে নরসিংদীর বেলাবতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ মে ) বিকাল ৩ ঘটিকায় উপজেলা হিসার রক্ষক অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন বেলাব থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান(পিপিএম),জেলা পরিষদের সদস্য মিরাজ মাহমুদ মেরাজ,মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান,বেলাব সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি, প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায় উপজেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের সরকারি বিভিন্ন সহায়তার বিষয়ে জনসাধারণকে সচেতন করাসহ সরকারি সুযোগ সুবিধা গ্রহণের জন্য সকলকে আহ্বান জানানো হয়।




























