ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

সুদের চক্রে ফেঁসে বিষপানে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার আত্মহত্যা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / 368 বার পড়া হয়েছে

হবিগঞ্জের লাখাই উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কারপ্রাপ্ত। রিবন রুপা দাশ নামের ওই শিক্ষিকা লাখাই উপজেলার ভবানীপুর গ্রামের অজয় চন্দ্র দাশের স্ত্রী।

জানা গেছে, হবিগঞ্জের লাখাই উপজেলার ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিবন রুপা দাশ (৪০) সুদখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন।

রবিবার (১২ মে) বিকেলে লাখাই উপজেলার গোয়াখাড়া গ্রামের লুকড়া মাদনা সড়কের ঝনঝনিয়া ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
khandakarit
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, ওই শিক্ষিকা এলাকার বেশ কয়েকজন সুদখোরের কাছ থেকে সুদে টাকা নেন। কিন্তু সময়মতো টাকা ফেরত দিতে না পারায় তারা তাকে বিভিন্নভাবে নাজেহাল করতে থাকে। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রবিবার বিকেলে কীটনাশক পান করে আত্মহত্যা করেন রুপা দাশ।

তিনি জানান, স্থানীয় লোকজন লাখাই থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তার কাছ থেকে একটি সুইসাইডাল নোট ও কীটনাশকের তিনটি বোতল উদ্ধার করা হয়। একটি বোতলের বিষ পান করেন তিনি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সুদের চক্রে ফেঁসে বিষপানে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার আত্মহত্যা

প্রকাশের সময় : ০৮:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪