শিবপুরে পুকুর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার
- প্রকাশের সময় : ০৯:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / 297 বার পড়া হয়েছে
ননরসিংদীর শিবপুরে পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরাদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলাদিন দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার সংলগ্ন একটি পুকুর থেকে মাহফুজা বেগম ( ৩২) নামের মানসিক ভারসাম্যহীন নারী লাশ উদ্ধার করে শিবপুর থানা পুলিশ।
জানা গেছে, ওই নারী শিবপুরের মাছিমপুর ইউনিয়নের মির্জানগর দক্ষিণপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন এর মেয়ে। সে মানসিক ভারসাম্যহীন। তাছাড়া নিহত মাহফুজারা তিনি বোন, তার আরও এক বোন মানসিক ভারসাম্যহীন।
এ বিষয়ে দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা বলেন, সকালে পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয়। এবং গঠনাস্থলে উপস্থিত হয়ে লাশটি ভাসতে দেখি। প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নারীর পরিচয় জানা গেছে সে শিবপুরের মাছিমপুর ইউনিয়নের মির্জানগর দক্ষিণপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন এর মেয়ে মাহফুজা বেগম পরিবার সূত্রে জানা যায় মাহফুজা মানসিক ভারসাম্যহীন। গত তিনদিন আগে মাহফুজা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।পরে রোববার সকালে পুকুরে তার লাশ পাওয়া যায়। তাছাড়া তার আরও একবোন মানসিক ভারসাম্যহীন। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




























