ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

৭ লক্ষ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / 281 বার পড়া হয়েছে

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া পাটুয়ারটেক এলাকায় বিলাসবহুল প্রাইভেটকার থেকে ৭ লক্ষ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক চোরাকারবারীর অন্যতম হোতা আব্দুল আমিন এবং মাদক সরবরাহকারী সিন্ডিকেটের তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভোর রাতে এ অভিযান চালানো হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১৫এর উপ-অধিনায়ক মেজর শরিফুল আহসান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে একটি ইয়াবার চালান মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজারের দিকে আসার খবরে উখিয়ার জালিয়াপাং চেংছড়ি পাটুয়ারটেক এলাকায় তল্লাশি চালানো হয়।
এসময় ঢাকা মেট্রো-ঘ ১৩-৮৬০৬ নাম্বারের একটি Mitsubishi প্রাইভেট গাড়ি তল্লাশি চৌকি অতিক্রম করে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। পরে ওই গাড়ি তল্লাশি করে ৭ লাখ পিছ ইয়াবাসহ আব্দুল আমিন, মোহাম্মদ আব্দুল্লাহ, নুরুল আবসার ও জাফর আলম নামে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি টাকা।

পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

শর্ট:- মেজর শরিফুল আহসান, উপ-অধিনায়ক র‌্যাব-১৫।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

৭ লক্ষ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪