ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

হঠাৎ আকাশ থেকে পড়া ধাতব বস্তুর আঘাতে ৫ জন নিহত, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / ২২৭ বার পড়া হয়েছে
৫৯

সৈকতে জড়ো হওয়া মানুষের ওপর আকাশ থেকে হঠাৎ ধাতব টুকরো সদৃশ বস্তু আঘাত করে। এতে ঘটনাস্থলে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। স্থানীয় সময় রোববার (২৩ জুন) রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপল শহরে এই ঘটনা ঘটে।

khandakarit

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন থেকে হামলার সময় সৈকতে নামা পর্যটক ও বিভিন্ন দেশের বাসিন্দাদের ওপর ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে।

সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘দুর্ভাগ্যবশত, বর্তমানে আমাদের কাছে ১২৪ ভুক্তভোগী রয়েছে, যার মধ্যে তিনজন মৃত শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ক।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেয়া পোস্টে দাবি করে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অপারেশনাল (কৌশলগত) ক্ষেপণাস্ত্র ক্লাস্টার ওয়ারহেড দিয়ে এ হামলা চালিয়েছে।

চারটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করে। তবে একটি পাশের শহরের সৈকতের ওপর দিয়ে যাওয়ার সময় বাতাসের চাপে বিস্ফোরিত হয়।

ওই সময় অনেকে সাঁতারের পোশাক পরে ছিল। অপ্রত্যাশিত এই হামলায় নিহতদের মধ্যে ছিলেন ম্যাগাদানের ডেপুটি মেয়র ওলেগ আভেরিয়ানভের ছোট্ট মেয়ে। ম্যাগাদানের মেয়র ইউরি গ্রিশান বলেছেন, আভেরিয়ানভের মেয়ে সোফিয়ার বয়স ৯ বছর এবং সেভাস্টোপলে তার বাবা-মায়ের সঙ্গে ছুটিতে ছিলেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

হঠাৎ আকাশ থেকে পড়া ধাতব বস্তুর আঘাতে ৫ জন নিহত, আহত শতাধিক

প্রকাশের সময় : ০৮:৪০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪