ঢাকা
,
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন
শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে?
গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে।
এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি
বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান!
স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের
ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী
অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!
নবীনগরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
- প্রকাশের সময় : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / 283 বার পড়া হয়েছে
মো. আলমগীর হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনি ধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্রুত গতির অটোরিকশার চাপায় আরিয়ান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মিরপুর ইউনিয়নের ইয়াকুব মিয়ার ছেলে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ানের মা প্রতিদিনের পোস্টকে জানান, স্কুল থেকে আমার ছেলে বাড়িতে ফিরে কাপড় চোপড় খুলে
আমার খোঁজে পাশের বাড়িতে আসে। ঐ বাড়িতে পিঠা বানানোর কাজ করছিলাম। এসে আমার কাছ থেকে পিঠা বানানোর একটু কাই চাইলে আমি তার হাতে একটু কাই তুলে দিয়ে বলেছি এখন বাড়িতে চলে যাও আমি আসতেছি।
আমার খোঁজে পাশের বাড়িতে আসে। ঐ বাড়িতে পিঠা বানানোর কাজ করছিলাম। এসে আমার কাছ থেকে পিঠা বানানোর একটু কাই চাইলে আমি তার হাতে একটু কাই তুলে দিয়ে বলেছি এখন বাড়িতে চলে যাও আমি আসতেছি।
রাস্তায় গিয়ে অটোরিকশা চাপায় পরলে সহপাঠীরা এসে খবর দেয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক বলেন মারা গেছে।
আরিয়ানের চাচা রুবেল প্রতিদিনেরকে মিয়া জানান, আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা দিয়ে হাটাহাটির সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ওসি হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা দিয়ে হাটাহাটির সময় অটোরিকশার চাপায় একটি শিশু নিহত হয়েছে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :




























