ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও
গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ
কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা
নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা
প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার
নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
খন্দকার মোঃ আলমগীর হোসেন
- প্রকাশের সময় : ১০:১৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৫৩৯ বার পড়া হয়েছে
নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের প্রবাসী উদ্যোক্তা ও সমাজসেবক নজরুল ইসলাম নজু’র বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে লাউরফতেহপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নজরুল ইসলামের জনপ্রিয়তা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কিছু দুষ্কৃতিকারী মহল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এবং অপপ্রচার চালাচ্ছে। তারা নজরুল ইসলামের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

বক্তারা আরো বলেন, শত শত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং অনেক পরিবারের জীবনমান উন্নয়নে অবদান রেখেছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং অসহায় পরিবারগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, “আমরা ছাত্ররা জনবন্ধু নজরুল ইসলামের পক্ষে আছি। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
লাউর ফতেহপুর ইউপি সদস্য এমদাদুল হক ইদনের সভাপতিত্বে এবং আতিকুল হক শিশুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহর মিয়া, খুরশিদ আলম, রহিস উদ্দিন, আজিজুল হক, দুলাল মিয়া, মিজান মিয়া, কানু মোল্লা, ছাত্র নেতা মামুন ফাহাদ, রাকিব প্রমুখ। সমাবেশে এলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ট্যাগস :






















