ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

“ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার উৎসবে মেতেছেন জেলেরা”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:১৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
৬৩

ভোলা প্রতিনিধি।। “ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার উৎসবে মেতেছেন জেলেরা”।

ইলিশের প্রজনন মৌসুম নিরাপদ করার লক্ষ্যে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় দেয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শুক্রবার মধ্যরাতে। আর রাত থেকেই সাগরে ছুটতে শুরু করেছেন জেলেরা। মেঘনা নদীতে জাল ফেললেই মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে। সরগরম হয়ে উঠেছে মাছের আড়ৎ। ইলিশ ধরার উৎসবে মেতে উঠেছেন ভোলার জেলেরা। প্রথম দিন ভোলার তুলিতলী মাছ ঘাটে ৬০ লাখ টাকার মাছ কেনা-বেচা হয়েছে।

জেলে রহিজল, সামসু ও করিম বলেন, আমরা রাতেই নদীতে গিয়েছি। যে পরিমান মাছ পেয়েছি তাতে ঘুরে দাঁড়াতে পারবো বলে আশা রাখছি। এভাবে মাছ পেলে ধার-দেনাও পরিশোধ করতে পরবো।

ভোলা সদরের তুলিতলী মাছ ঘাটের আড়ৎদার মনজুর আলম বলেন, নদীতে মোটামুটি ভালো ইলিশ পাওয়া যাচ্ছে। এতে জেলেরাও খুশি আর আমরা আড়ৎদাররাও খুশি। প্রথম দিন এ ঘাটে ৬০ লাখ টাকার মাছ কেনা-বেচা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, এ বছর ইলিশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ইলিশের অভিযান সফল হওয়ায় নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে।

এই নিউজটি শেয়ার করুন

“ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার উৎসবে মেতেছেন জেলেরা”

প্রকাশের সময় : ০৭:১৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২