ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নবীনগরে জুলাই শহীদ দিবস পালিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 544 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘ জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন, নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম শান্তি, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ কিশলয় সাহা, উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক, সাংবাদিক খন্দকার মোঃ আলমগীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রফিকুল ইসলাম এর ভাই সফিকুল, শহীদ কামরুল মিয়ার পিতা নান্নু মিয়া, শহীদ জানজিল মাহমুদ সুজয় এর মাতা তাহমিমা আক্তার, শহীদ মোঃ জাহিদ হোসেন এর পিতা মোঃ জাহাঙ্গীর আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের দিন গুলোর স্মৃতিচারণ করে শহীদদের আত্নত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরে নিহত সকল শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে জুলাই শহীদ দিবস পালিত

প্রকাশের সময় : ০৫:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫