ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী

নবীনগরে এক শহীদ, এক বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 492 বার পড়া হয়েছে

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক শহীদ, এক বৃক্ষ’ এই স্লোগানকে সামনে রেখে নবীনগরের পাঁচ শহীদ জাহিদুজ্জামান তানভীন, শহীদ রফিকুল ইসলাম, শহীদ কামরুল মিয়া, শহীদ জানজিল মাহমুদ সুজয়, শহীদ মোঃ জাহিদ হোসেন তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে পাঁচটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে নবীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর, নবীনগর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এম এম মকবুল হোসেন, নবীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সৈয়দ হোসেন, প্রভাষক আল ইফতে ইয়াসিন, মো. জহিরুল ইসলাম ও মো. মোশারফ হোসেন।

‎এছাড়াও কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপি নেতা মাসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক আলমগীর হোসেন, ছাত্র সংসদের ইয়াছিন মাহমুদ, মাসুদুর রহমান প্রমুখ।

‎উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নবীনগর উপজেলার মোট ছয়জন শহীদ হন। এর মধ্যে পাঁচজন শহীদের নাম সরকারি গ্যাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। শহীদরা হলেন—শহীদ রফিকুল ইসলাম, শহীদ কামরুল মিয়া, শহীদ তানজিল মাহমুদ সুজয়, শহীদ জাহিদুজ্জামান তানভীন ও শহীদ মো. জাহিদ হোসেন।

তাদের স্মৃতি অম্লান রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের নামে পাঁচটি বৃক্ষ রোপণ করা হয়।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে এক শহীদ, এক বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

প্রকাশের সময় : ০৪:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫