ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা কালীগঞ্জে অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় ৫ ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমান মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিত;মির্জা ফখরুল নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

নবীনগরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৯:১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
১০৬

ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নবীনগর উপজেলার তিতাস নদীর তীরবর্তী রসুলপুর এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব চত্বরে ‘ঐক্যবদ্ধ নবীনগর’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা জামায়াত ইসলামের আমির মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মকুল, ট্রেকনো ড্রাগসের পরিচালক আলহাজ্ব শাহ জালাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, কান্তি কুমার ভট্টাচার্য, আসাদুজ্জামান কল্লোল, মুফতি বেলায়েতুল্লাহ, হাফেজ ছানাউল্লাহ,উপজেলা যুবদলের আহাবায়ক এমদাদুল বারী, এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জরুরি চিকিৎসার জন্য নবীনগরবাসীকে এখনো জেলা সদর কিংবা রাজধানী ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থ দুই-ই ব্যয় হয় এবং অনেক সময় রোগী পথেই মৃত্যুবরণ করেন। তিতাসপাড়ের রসুলপুরে পর্যাপ্ত সরকারি খাসজমি থাকায় সেখানে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হলে এই অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়ে অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, নবীনগরের কৃতি সন্তান,অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে এ বিষয়ে একটি ডিও লেটার প্রদান করেছেন।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫