ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী

নবীনগরে বালু মহালে দুই লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 547 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইজারার শর্ত ভঙ্গ করে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লক্ষ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইজারাদার শাহাওয়াত হোসেনের প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্সকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে। এ সময় সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার বাহিনী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর বলেন, অভিযানে চুক্তিপত্রের বাইরে অতিরিক্ত একটি ড্রেজার চালু অবস্থায় পাওয়া যায়। ড্রেজারটি সরিয়ে নেওয়ার পাশাপাশি ইজারাগ্রহীতাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার নাসিরাবাদ বালুমহালের নামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের গ্রামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হয়ে ভাঙন ও বন্যার ঝুঁকিও বেড়েছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে বালু মহালে দুই লক্ষ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫