ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

নবীনগরে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 619 বার পড়া হয়েছে

Screenshot

খন্দকার মোঃ  আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিথ্যা অপপ্রচার, অশ্লীল বার্তা ও হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) সকালে উপজেলার মালাই মধ্য পূর্ব পাড়া চার রাস্তার মোড়ে মালাই গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য মাঈনুদ্দিন ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য শফিক সরকার, সমাজ সেবক ফরহাদ সরকার ও শেখ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মনিরুল হক চৌধুরী, সমাজ সেবক নাছির সরকার ও খুরশিদ আলম চৌধুরী, বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য কাদির চৌধুরী।

এ সময় বক্তারা বলেন, নবীনগর উপজেলার মধ্যে মালাই একটি ঐতিহ্যবাহী গ্রাম। সম্প্রতি একটি কুচক্রী মহল অজ্ঞাত আইডি ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে মালাই গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার, অশ্লীল বার্তা ও হুমকি প্রদান করে গ্রামে একটা অস্থিরতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। তারা আরো বলেন, অজ্ঞাত ফেইসবুক আইডির মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এর ফলে গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গসহ গ্রামের সম্মানহানি হচ্ছে। ইতিমধ্যে ভুক্তভোগী কয়েকজন থানায় বিষয়টি নিয়ে সাধারণ ডায়রি করেছেন। গ্রামের শান্তি-শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ব রক্ষায় অতি দ্রুত অজ্ঞাত ফেইক ফেইসবুক আইডি পরিচালনাকারীকে সনাক্ত করে তাকে যথাযথ শাস্তির আওতায় আনতে এ ব্যাপারে বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশের সময় : ১২:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫