ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে তাপসের মনোনয়নপত্র সংগ্রহ

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ২৪৫ বার পড়া হয়েছে
১৮২

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসানের কাছ থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক। মনোনয়নপত্র সংগ্রহকালে জেলা বিএনপির সদস্য হাজী আবু ছায়েদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি একে এম হাবিবুর রহমান খায়ের, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুরকানুল ইসলাম, সাবেক মেয়র মাইনু উদ্দিন মাইনু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আসরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদসহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং এরই ধারাবাহিকতায় কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মাইনু উদ্দিন মাইনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এই কার্যক্রম আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং আগামী ৩ জানুয়ারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপির নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজী নাজমুল হোসেন তাপসকে ধানের শীষ প্রতীক প্রদান করেছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়নের ক্ষেত্রে তাকে পূর্ণ বিবেচনায় নেওয়া হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস বলেন, ২০১৮ সাল থেকে মামলা ও হামলার শিকার আমরাই হয়েছি, দলীয় রাজনীতি করতে গিয়ে দীর্ঘদিন ধরে যে নির্যাতন ও দমন-পীড়নের মুখে পড়েছি তা দল নিশ্চয়ই মূল্যায়ন করবে এবং সে কারণেই তিনি আশাবাদী দল মনোনয়নের বিষয়টি পূর্ণ বিবেচনায় নেবে। দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন কি না-এমন প্রশ্নের জবাবে প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়, দলের হাই কমান্ড যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে তাপসের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশের সময় : ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫