ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

পলাশে পানিতে ডুবে শিশুর প্রাণ গেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:২৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / 607 বার পড়া হয়েছে

নাসিম আজাদ, প্রতিদিনের পোস্ট || নরসিংদীর পলাশে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃ’ত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে  আজ রবিবার (৩০ অক্টোবর) সকাল সারে ৯টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে। নিহত শিশুর নাম আদিব হাসান (৪)। তার বাবার নাম রফিকুল ইসলাম।

এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে যায়। শিশুটি বেশ কিছুক্ষণ বাড়ি নেই বলে পরিবারের লোকজন খুজতে থাকে। খোঁজা খোঁজির এক পর্যায়ে পাশের বাড়ির লোকজন পুকুরের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখে পরিবারকে জানায়। সাথে সাথে শিশুটিকে পানি থেকে উঠিয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করলে বাড়ি নিয়ে আসে।

মা তার একমাত্র ছেলেটির মৃ’ত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছিলনা। মায়ের বুক ফাটা কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। বিশ্বাস হচ্ছিলনা তার আদরের সন্তান মৃ’ত্যু হয়েছে। পরে তাকে আবারও নেওয়া হয় নরসিংদী জেলা হাসপাতালে। সেখানেও কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃ’ত ঘোষণা করে। শিশু আদিব হাসানের মৃ’ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে বলেন, শিশুটিকে দেখে আমার চোখ দিয়েও পানি চলে এসেছে। আমি নিজেও শোকাভিভূত। আল্লাহ যেন এমন ভাবে কোন মায়ের বুক খালি না করেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

পলাশে পানিতে ডুবে শিশুর প্রাণ গেল

প্রকাশের সময় : ১০:২৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২