ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি জনগণের চাকর, জনগণের কাজ করাই আমার লক্ষ্য”: গাজীপুর-৫ এর এমপি ফজলুল হক মিলন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাদক জীবন ধ্বংসের অন্যতম কারণ -এ টি এম কামরুল ইসলাম নবীনগরে সংঘর্ষে আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন

আমি জনগণের চাকর, জনগণের কাজ করাই আমার লক্ষ্য”: গাজীপুর-৫ এর এমপি ফজলুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান
  • প্রকাশের সময় : ০৭:২৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে
১৬

নিজেকে জনগণের চাকর হিসেবে আখ্যায়িত করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন— আমি জনগণের কামলা, জনগণের কামলা দেওয়াই আমার কাজ। আমিও নিজেকে জনগণের চাকর মনে করি এবং আপনাদের সেবা করাই আমার মূল লক্ষ্য।”

শুক্রবার কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন এসইডিপি (SEDP)-র এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্টের উদ্যোগে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলার প্রতিপাদ্য ছিল— “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”মেলায় উপজেলার ১৩টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি। পরে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে ‘সুশিক্ষায় উদ্বোধনী মেধাবী পুরস্কার’ তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান: খৈকড়া উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান:সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ,তৃতীয় স্থান: সাওরাইদ উচ্চ বিদ্যালয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:উপজেলা সহকারী (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোলায়মান আলম ও খাইরুল আহসান মিন্টু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

আমি জনগণের চাকর, জনগণের কাজ করাই আমার লক্ষ্য”: গাজীপুর-৫ এর এমপি ফজলুল হক মিলন

প্রকাশের সময় : ০৭:২৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬