ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় সাপ খেলার আসরে হত্যাকাণ্ড, মুন্সিগঞ্জে ধরা ৪ প্রতিষ্ঠাবার্ষিকীতে গঙ্গাচড়ার রাজপথে বিএনপির আনন্দ মিছিল চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা নরসিংদীতে বাবার বিরুদ্ধে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী

প্রতিষ্ঠাবার্ষিকীতে গঙ্গাচড়ার রাজপথে বিএনপির আনন্দ মিছিল

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 9 বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় বর্ণাঢ্য আনন্দ মিছিলের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

‎দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ডাকবাংলো মাঠে জড়ো হন। পরে সেখান থেকে সম্মিলিতভাবে বিশাল আনন্দ মিছিল বের করা হয়।

‎জাতীয় ও দলীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন হাতে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাহানী মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান মাবু, আখেরুজ্জামান মিলন, কেন্দ্রীয় প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

‎বক্তারা বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলন এবং তারেক রহমানের নেতৃত্বকে ধারণ করে বিএনপি দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। জনগণের ভোটাধিকার, আইনের শাসন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
‎দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।

‎আলোচনা সভা শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দল ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

প্রতিষ্ঠাবার্ষিকীতে গঙ্গাচড়ার রাজপথে বিএনপির আনন্দ মিছিল

প্রকাশের সময় : ০৭:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬