ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, ফাঁস ফোনালাপ। বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষ উদ্বোধন এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার! প্রকৌশলীর দাবি, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে উন্নয়নকাজের উদ্বোধনে নিজেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ এমপি, গঙ্গাচড়ায় দিলেন কড়া ঘোষণা শেরপুরে আগুনে পুড়ল জুতার গোডাউন, ক্ষতি ২৫ লাখ টাকা। মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা হলো না মাহির গোপালগঞ্জে ট্রেন বন্ধ, স্থগিত দুই থানার কার্যক্রম ও সরকারি বরাদ্দ। হাসিনা ফিরলে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে: হাসনাত অ্যালেন স্বপনের জীবনে নতুন সঙ্গী প্রভা! শেষবারের মতো বাড়ি ফিরছেন সোহেল, দাফন হবে ধামরাইয়ে।

নবীনগরে রাতের আঁধারে গুলির পর যুবককে অপহরণের অভিযোগ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৫৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 196 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতের আঁধারে রিফাত আহমেদ নামে এক যুবককে গুলির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রিফাত আহমেদ উপজেলার থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে। এ ঘটনায় এক নারীও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুর্বৃত্তরা রিফাতকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তবে তিনি অপহরণের শিকার হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রিফাতের পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে গুলি করে অপহরণ করেছে। এর আগে মনেক ডাকাতের ছেলে ও একজন হোটেল কর্মচারী নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের মধ্যে রিফাতও রয়েছেন। ফলে ওই ঘটনার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

অভিযোগের বিষয়ে মনেক ডাকাতের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

রিফাতের বোন জামাই শাহাদাত হোসেন সোহাগ বলেন, “রিফাতের সঙ্গে মনেক ডাকাতের বিরোধ ছিল। ঘটনার রাতে তাকে গুলি করার পর নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা তাকে দ্রুত উদ্ধারের দাবি জানাই।”

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কে বা কারা গুলি করেছে এবং অপহরণের অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে রাতের আঁধারে গুলির পর যুবককে অপহরণের অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৫৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬