কমলগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০২:১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি আক্তার (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আক্তার কমলগঞ্জ থানার কালেঙ্গা গ্রামের মৃত মশাইদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই মোঃ হামিদুর রহমান এবং মোঃ মাসুক মিয়া সঙ্গীয় ফোর্সসহ কালেঙ্গা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি আক্তারকে গ্রেপ্তার করা হয়।
কমলগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে এবং আদালত কর্তৃক অভিযুক্ত এক বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





















