ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 141 বার পড়া হয়েছে

গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলে মারা যান সৌদি আরবের যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ (২৯) মারা গেছেন। ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে। চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মদ্যপান ও একাধিক মাদকজাতীয় পদার্থ গ্রহণের কারণে তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

নিহত যুবরাজের নাম প্রিন্স আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন জলাউই আল সৌদ। মৃত্যুকালে তার বয়স ছিল ২৯ বছর। গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত একটি ম্যারিয়ট হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে জানা যায়, ১৯ নভেম্বর এক সপ্তাহের জন্য হোটেলটিতে ওঠেন ওই যুবরাজ। মৃত্যুর আগের রাতে সিসিটিভি ফুটেজে তাকে হোটেল থেকে বের হয়ে ধূমপান করতে এবং পরে একাই নিজের কক্ষে ফিরে যেতে দেখা যায়।

পরদিন সকালে হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী পঞ্চম তলার কক্ষের বাথরুমে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে নিরাপত্তাকর্মী ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

ময়নাতদন্ত ও টক্সিকোলজি পরীক্ষায় দেখা যায়, তার রক্তে প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম অ্যালকোহল ছিল, যা ইংল্যান্ডে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর আইনি সীমার প্রায় তিন গুণ। এছাড়া তার শরীরে গামা-হাইড্রোক্সিবিউটিরেট (জিএইচবি), গাঁজা, উদ্বেগ কমানোর ওষুধ অ্যালপ্রাজোলাম (জ্যানাক্স) এবং আরও কয়েকটি ওষুধের উপস্থিতি পাওয়া গেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, যুবরাজের শরীরে আগে থেকে কোনো গুরুতর বা দীর্ঘমেয়াদি রোগের প্রমাণ মেলেনি। অতিরিক্ত অ্যালকোহল ও বিভিন্ন মাদক একসঙ্গে গ্রহণের ফলে বিষক্রিয়া সৃষ্টি হয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু

প্রকাশের সময় : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬