স্বামীর বিরুদ্ধে ক্ষোভের জেরে গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক
- প্রকাশের সময় : ১০:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাকপুরা গ্রামে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারাল ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিখা বেগমকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত মারুফ মাতবর ওই গ্রামের মৃত মোখসেদ মাতবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ মাতবর ও তার স্ত্রী শিখা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে আসছিল। শুক্রবার রাতে মারুফ ঘুমিয়ে পড়লে গভীর রাতে স্ত্রী শিখা ধারাল ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলেন বলে অভিযোগ ওঠেছে।
মারুফের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভাঙ্গা থানার এসআই সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিখা বেগমকে আটক করেছে।

























